মো.পাভেল ইসলাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মেডিকেলে অনিয়ম দুর্নীতি'র অনুসন্ধানে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পশ্চিমাঞ্চল রেলের হাসপাতালগুলোতে কেনাকাটায় প্রায় ৭ কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের একটি টিম রোববার (১৫ জানুয়ারি) দুপুরে পশ্চিম রেলের সদরদপ্তরে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছেন তারা। আরও অনুসন্ধানের প্রয়োজনে কিছু নথিপত্র তলব করেছে দুদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে ২০১৭-২০১৮ অর্থবছরে বিভিন্ন খরচের ওপর অডিট করে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের টিম। ২০১৯ সালের মার্চ ও এপ্রিলে এই অডিট সম্পন্ন হয়। এতে ধরা পড়ে, বিভিন্নখাতে খরচের ক্ষেত্রে সরকারী নিয়মনীতি মানা হয়নি। এই অডিটে ৭ কোটি ২০ লাখ টাকা খরচের অনিয়মের অভিযোগ রয়েছে। অনিয়ম খতিয়ে দেখতে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় অবস্থিত রেলওয়ে হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। এই টিমে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। টিমে অন্য সদস্যরা হলেন- উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মাজবুবুর রহমান।
এ সময় তারা বিভাগীয় মেডিকেল অফিসার ডা.এসএম মারুফুল ইসলামকে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে হাসপাতালের কেনাকাটা ও খরচ সংক্রান্ত বেশকিছু রেকর্ড সংগ্রহ করেন। পরে রেল ভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের দপ্তরেও যান তারা। সেখানে নিজ দপ্তরে মহাব্যস্থাপকের কাছেও অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। তার কাছ থেকে এ সংক্রান্ত নথিপত্র তলব করেছে দুদক।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতালের বিভাগীয় মেডিকেল অফিসার ডা. এসএম মারুফুল ইসলাম বলেন, ‘দুদকের টিম হাসপাতালে এসেছিল। তারা আমাদের কাছে নানা অনিয়মের তথ্য জানতে চেয়েছিলেন। বেশকিছু নথিপত্রও নিয়ে গেছেন। আরও রেকর্ডপত্র চেয়েছেন। কয়েকদিনের মধ্যে তা সরবরাহ করা হবে।
দুদকের ঝটিকা অভিযানের কথা স্বীকার করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, পুরনো কিছু কেনাকাটা ও খরচের বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। লোক ডেকে সমস্ত তথ্য দিয়েছি।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments