তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামে সাহাপাড়ার মন্দিরে এ ঘটনা ঘটে। এ সময় মন্দিরে থাকা প্রতিমার মাথার অংশ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।
সাহাপাড়া দুর্গা মন্দিরের সভাপতি অসিত সাহা জানান, ‘রাত ১২টা পর্যন্ত আমরা মন্দিরে ছিলাম। সকালে মন্দিরে এসে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার মাথার অংশ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিমা ভাংগা অবস্থায় পেয়ে প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়।’
শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমুখ।
স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ জানান, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে এলাকাবাসির সাথে মতবিনিময় করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ইতিমধ্যে তিনিসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments