স্টাফ রিপোটার: রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) ঢাকার সেগুনবাগিচায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মজিবুর রহমান চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
অন্যাদের মধ্য বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল,পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাঈফ আলী , ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি দিপু সরোয়ার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতা কাউসার আলম,রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ইসহাক আসিফ প্রমূখ।
এর আগে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থাদের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের নেতা সহ সাংবাদিক কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments