ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে একটি তিনতলা ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত ১২ জনের মধ্যে ৮ জনই শিশু। বুধবার (৫ জানুয়ারি) দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জানা গেছে, ৩ তলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে ৮ জন বের হতে পারলেও বাকিরা আটকা পড়েন। ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনাকে ফিলাডেলফিয়ার ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর দিনগুলোর একটি বলে উল্লেখ্য করেছেন শহরের মেয়র জিম কেনি। তিনি বলেন, এভাবে এতো মানুষের মৃত্যু সত্যিই অনেক কষ্টের। একসঙ্গে এতোগুলো শিশুর মৃত্যুও বেদনার।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments