আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত হয়েছে।
২৮ এপ্রিল রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। পরে আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
র্যালিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার রুমী, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছালামত উল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, আদালতের জিপি এ্যাডভোকেট আবুল কাশেম, পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মনসুর স্বপনসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, গণমাধ্যমকর্মীগণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।
শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার গোলাম মাহবুব খাঁনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষ কিভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা পাবে সে বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সেরা লিগ্যাল এইড আইনজীবী নির্বাচিত হওয়ায় জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী আশরাফুন্নাহার রুবীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments