দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাবরেজিস্ট্রার অফিস থেকে চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাতে হামলায় আহত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল বাদী হয়ে দৌলতপুর থানায় এ মামলা দায়ের করেন যার নং ৮।। মামলায় ১০ আসামির নাম উল্লেখসহ আরো ১৫-১৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
দৌলতপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিস থেকে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষে জড়ায় বিএনপি’র দুই গ্রুপ। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কার্নেল সহ কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় লাঞ্ছিত করা হয় কর্নেলের বাবা উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক প্রবীন নেতা আকবর আলীকে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত মামলার কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থকদের হটিয়ে ওই অফিসের দখল নেয় বিএনপিপন্থীরা। অফিসের দখল নেওয়ার পর থেকে তারা সেখান থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
সব মন্তব্য
No Comments