স্টাফ রিপোটার: যাত্রাবাড়ীতে দীপ্ত টিভির সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
হামলার শিকার সাংবাদিকের নাম সোহাগ আহমেদ। তিনি দীপ্ত টিভিতে সিটি রিপোর্টার হিসাবে কাজ করছেন। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। মামলা নং ৬৯।
আটককৃতরা হলেন- সানি ও মোঃ আবুল।
ঘটনায় জানাযায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাংবাদিক সোহাগ দায়িত্ব পালন করা কালীন সময়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটা লেগুনা গাড়ীর ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পড়ে যায়। তিনি উঠে লেগুনাটিকে আটক করতে গেলে আটককৃতসহ আরো ৭/৮ জন তাকে বাধা দেয়। এক পর্যায়ে সানি ও আবুল এবং অন্যন্যরা তার উপর হামলা করে তাকে আহত করে।
ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার একটি ক্লিনিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় সানি ও আবুলসহ অজ্ঞাত ৭/৮ কে আসামী করে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপেক্ষিতে রাত নয়টার দিকে অভিযুক্ত সানি ও আবুলকে আটক করে পুলিশ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments