রবিউল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর পত্নীতলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নজিপুর সরকারী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় নজিপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকরা বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে সন্তোষ প্রকাশ এবং এ ব্যতিক্রমী উদ্দ্যেগকে স্বাগত জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মহুতী উদ্যোগ বাস্তবায়নে ছিলেন, পত্নীতলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল বিশ্বাস, পত্নীতলা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহিদ,
পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জয়দেব, পৌর ছাত্রদলের অন্যতম নেতা মোস্তাক, ছাত্রদল নেতা আরিফুল, ইসমাইল, আকাশ সহ অন্যান্য নেতাকর্মী।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments