মো.পাভেল ইসলাম রাজশাহীঃ বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় নগরীর টি-বাঁধ এলাকার পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে "ঐ নূতনের কেতন ওড়ে" নামে স্মরণিকার মোড়ক উন্মোচন,কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। মধ্যাহ্নভোজ শেষে রাজশাহী বেতার ও স্থানীয় শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ র্যালি ও মোটর সাইকেল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিঃ পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার, সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, সিনিয়র সাংবাদিক আবু সালেহ ফাত্তাহ, মহানগর জাসদ সহ-সভাপতি সাহরিয়ার রহমান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিন্টু, সিপিবি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, মুক্তযুদ্ধকালীন বাংলাদেশ বেতারের কন্ঠ যোদ্ধা মতিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন স্টাফ রিপোর্টার মাইনুল হাসান জনি, দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার, দৈনিক নববানী পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা জেমস, রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, দপ্তর সম্পাদক- মাহামুদ হাসান চৌধুরী ইতু, তরুণ উদ্দ্যোক্তা তমাল দাস, বিপাশা তালুকদার প্রমুখ।
এছাড়াও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিঃ সহ সভাপতি শামসুল ইসলাম, সহ সভাপতি ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সহ সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক সাগর নোমানী, নির্বাহী সদস্য শাহীন সাগর, জুবায়ের আলম রাজন, সদস্য জহির সরকার রাতুল, মাসুদ পারভেজ, রহমতুল্লাহ, মানিক, হাবিল উদ্দিন, রবিউল ইসলাম, হাসেম, ছানাউল কবির, এফডিআর ফয়সাল, আনসার তালুকদার স্বাধীন, আজাদ, শরিফুল, টিটু, আদিল, হিরা, হারুন, সুমন, ইমন, আকিব, রাজিব, মৃদুল, ওয়ালিউল্লাহ, টিপু সুলতান, মোস্তাফিজুর রহমান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments