আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠির বীর মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থী সম্মাণনা শেরপুরে নৃ-জনগোষ্ঠির এক বীর মুক্তিযোদ্ধা এবং সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হাজং সম্প্রদায়ের এক কৃতি শিক্ষার্থীকে সম্মাণনা জানানো হয়েছে।
সম্মাণনা প্রাপ্তরা হলেন-হলেন-শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার বীর মুক্তিযোদ্ধা জ্যোতীষ চন্দ্র বর্মন এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ঝিনাইগাতীর নওকুচি গ্রামের সৌহার্দ্য রায় তারক।
২৪ আগস্ট শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মাণনা অনুষ্ঠানে অতিথিরা ওই মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীর হাতে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
ইন্টারন্যাশনাল ইনডিজিনাস ডে উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর, কোচ আদিবাসী ইউনিয়ন, এসআইএল-বাংলাদেশ, আইইডি, হাজং সমাজ কল্যাণ সংগঠন যৌথভাবে এ সম্মাণনা অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে কোচ, হাজং, বর্মন ও গারো জাতিগোষ্ঠির সাংস্কৃতিক প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠিত হয়। কোচ নেতা নিপুরাম চন্দ্র কোচ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে নৃ-জনগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, নীলমাধব হাজং, মিঠুন কোচ, উদীচী সংগঠক এসএম. আবু হান্নান, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠান থেকে নৃ-জনগোষ্ঠির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নৃ-জনগোষ্ঠিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের নৃ-জনগোষ্ঠিদের জন্য পৃথক ভুমি কমিশন এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় শেরপুর জেলায় একটি নৃ-জনগোষ্ঠিদের কালচারাল একাডেমী স্থাপনের প্রয়োজনীয়তা ও দাবী জানান।
অনুষ্ঠানে কোচ, গারো, হাজং, বর্মন, বানাই, রাজবংশী, হদি জনগোষ্ঠির অর্ধ-শতাধিক নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments