ডেস্ক রিপোর্ট: উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ক্রোয়েশিয়া। কোটি দর্শকদের কাঁদিয়ে বিদায় ব্রাজিলের। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য থেকে বিরতিতে যায় ব্রাজিল ও ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ডেড লক ভাঙ্গেন নেইমার। তবে ম্যাচের ১১৭ মিনিটে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। এরপর আর কোন গোল না হলে ১-১ গোল সমতায় শেষ হয় অতিরিক্ত সময়ের খেলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখে ক্রোয়েশিয়া।
অতিরিক্ত সময়ের শুরুতেই কর্নার পায় ব্রাজিল। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ৯৫ মিনিটে বাম দিক থেকে ক্রস করেন দানিলো। তবে তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের ৯৬ মিনিটে গোছানো আক্রমণে যায় ব্রাজিল। তবে তা আটকে দেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা। ম্যাচের ৯৯ মিনিটে বাম দিকে থেকে ক্রস বাড়ান রদ্রিগো। তবে তা চলে যায় পোস্টের বাইর দিয়ে।
ম্যাচের ১০২ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় ক্রোয়েশিয়া। সেখান থেকে শট করলেও তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের ১০৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন দানিলো। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর থেকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার ডি বক্সের সামনে লুকাস পাকেতার সঙ্গে ওয়ান টু করে বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান নেইমার। তার গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় ব্রাজিল। নেইমারের দেওয়া গোলে এগিয়ে থেকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে শুরুতেই ফ্রি কিক পায় ক্রোয়েশিয়া। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ১০৮ মিনিটে বাম দিক থেকে ক্রস করেন ইভান পেরিসিচ। তবে তাতে মাথা ছোঁয়াতে পারেনি কেউ। এরপর ম্যাচের ১০৯ মিনিটে কর্নার পায় ক্রোয়েশিয়া। এরপর বেশ কিছু আক্রমণ করে ক্রোয়েশিয়া। তবে তা ক্লিয়ার করে দেয় ব্রাজিলের ডিফেন্ডাররা।
ম্যাচের ১১৪ মিনিটে কর্নার পায় ব্রাজিল। সেখান থেকে শট কর্নার নেয় অ্যান্টোনি। ম্যাচের ১১৫ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। তবে সেখান থেকে বল নিজেদের কাছেই রাখে তারা। ম্যাচের ১১৭ মিনিটে গোল করে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। বাম দিক বাড়ানো বলে শট করে বল জালে জড়ান ব্রুনো পেটকোভিচ। এরপর আর গোল না হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।
টাইব্রেকারের প্রথম শট থেকে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন নিকোলা ভ্লাসিচ। ব্রাজিলের পক্ষে প্রথম শট নিতে আসেন রদ্রিগো। তার শট রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। ক্রোয়েশিয়ার পক্ষে দ্বিতীয় শতে গোল করেন লাভরো মাজার। ব্রাজিলের পক্ষে দ্বিতীয় শটে গোল করেন ক্যাসামিরো। এরপর তৃতীয় শটে গোল করে ক্রোয়েশিয়ার ব্যবধান বাড়ান লুকা মড্রিচ।
এরপর ব্রাজিলের পক্ষে গোল করেন পেড্রো। এরপর ক্রোয়েশিয়ার পক্ষে চতুর্থ শটে গোল করেন মিসলাভ ওরাসিচ। এরপর ব্রাজিলের পক্ষে চতুর্থ শট থেকে গোল করতে ব্যর্থ হয় মার্কুইনহোস। এর সঙ্গে জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। তারা চলে যায় সেমিফাইনালে। আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে। ফলে অধরা থেকে গেলো মিশন হেক্সা।
বিশেষ প্রতিনিধি, লন্ডন: ২০২৬ ব্যালন ডি’অর যে হ্যারি কেইন জিততে যাচ্ছেন, এটা ছিল অনেকটাই অনুমিত। লন্ডনের প্যালাডিয়ামে সোমবার রাতে সেই অনুমান ভুল প্রমাণিত হয়নি। ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
সব মন্তব্য
No Comments