ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামজনিত কারণে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ৪ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত ছিলেন। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৯ জুন সকাল ৮টা থেকে ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত এই ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।
একই সময়ে দেশে নতুন করে ৮৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ১১৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
অধিদপ্তরের তথ্যে জানানো হয়, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৬২৭ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৮০ হাজার ৯৭৪ জন।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬২৫ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের।
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুই জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯ আগস্ট সকাল ৮টা থেকে ২০ ...
সব মন্তব্য
No Comments