আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় তীব্র তাপদাহ ও শুষ্ক আবহাওয়ায় ছড়িয়ে পড়া ১৭০ টিরও বেশী দাবানল মোকবিলায় এবং শহরগুলো খালি করার জন্য সহায়তার দিতে শনিবার থেকে সেনাবাহিনী প্রস্তুত রেখেছে দেশটির সরকার । অটোয়া সরকার সামনে দীর্ঘ এবং চ্যালেঞ্জিং গ্রীষ্ম মোকাবিলায় সকলকে সতর্ক করেছে।
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় অন্তত ১৭৪ টি দাবানল সক্রিয় রয়েছে, এরমধ্যে ৭৮ টি গত দুই দিনে ছড়িয়ে পড়েছে, বেশীর ভাগ দাবানল তীব্র বজ্রপাতের কারণে সৃষ্টি হয়েছে।
ভ্যাঙ্কুভারের ৩৫০ কিলোমিটার (২২০ মাইল) উত্তর পূর্বে ক্যামলপস সিটির উত্তরে এই দাবানল সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ কলম্বিয়ার ওয়াইল্ডফায়ার সার্ভিসের প্রাদেশিক অপারেশন প্রধান ক্লিফ চ্যাপমান বলেন, “আমরা গতকাল ১২ হাজারের মতো বজ্রপাত দেখেছি।”
“ব্রিটিশ কলম্বিয়ায় শুষ্ক আবহাওয়া এবং তীব্র তাপদাহ অস্বাভাবিক অবস্থায় রয়েছে” উল্লেখ করে জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার শুক্রবার বলেছেন, “এতে বোঝা যায় আমরা দাবানলের প্রাথমিক অবস্থায় রয়েছি এবং আমাদের দীর্ঘ সময় গ্রীষ্মের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
শুক্রবার স্থানীয়, প্রাদেশিক এবং আদিবাসী নেতাদের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিভিন্ন মন্ত্রনালয়সহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত গ্রুপগুলোর সঙ্গে বৈঠক করেছেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, “আমরা তাদের সহযোগিতা দেব।”
প্রতিরক্ষামন্ত্রী হরজিত সজ্জন জানিয়েছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলা গ্রুপ বলেছে যে তারা এডমন্টনে একটি অপারেশন সেন্টার স্থাপন করবে, যেখানে ৩৫০ জন সামরিক সদস্য ওই অঞ্চলে লজিস্টিক সহায়তা দেবে। ইতোমধ্যেই সেখানে সামরিক বিমান মোতায়েন করা হয়েছে।
দাবানলে ব্রিটিশ কলম্বিয়া থেকে ১ হাজারের বেশী লোক পালিয়ে গেছে, আরো অনেকে এখনো নিখোঁজ রয়েছে।
ব্রিটিশ কলম্বিয়ার মেডিকেল এক্সামিনার’স অফিস বলেছে, গত সপ্তাহে ৭১৯ জনের মৃত্যু হয়েছে, যা পূর্ববর্তী মৃত্যুর তিনগুণ বেশী।
আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উপকণ্ঠে কেন্সকফে সশস্ত্র গ্যাংয়ের রাতভর হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) জাতিসংঘের ইন্টিগ্রেটেড অ ...
আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সোমবার দুপুরের পর দুই দিনের সফরে বেইজিং পৌঁছেছেন। আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে তা ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার ভোররাতে ভারী বৃষ্টির পর এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে।আন্ত ...
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ ...
সব মন্তব্য
No Comments