রফিকুল ইসলাম সুজন:
৫ থেকে ১০ মিনিট খেলেই জিতে যায়, ব্যাটারা খুব চালাক। কেউ গেম ওভার করে ফেলে চোখের পলকে, কেউ আবার লেভেল পার হয় মোবাইল টিপেই।
অথচ ফুটবল? ১২০ মিনিট দৌড়াও, ঘাম ঝরাও, তারপরও গোলশূন্য ড্র!
ক্রিকেটে যদি টি-টোয়েন্টি থাকে, মারমার-কাটকাট ২০ ওভারের খেলা থাকে—ফুটবলে থাকবে না কেন? সময়ের দাম আছে না?
এবার ফিফাকে বলার সময় এসেছে—ফুটবলে ‘টি-টোয়েন্টি’ ভার্সন চালু করতে হবে। ১০ থেকে ১৫ মিনিটের ম্যাচ। প্রথম মিনিটেই কিকঅফ, পাঁচ মিনিটে অ্যাটাক, দশ মিনিটে গোল, শেষ বাঁশি। যে পারবে সে-ই হিরো।
যুগ বদলেছে, মানুষের ধৈর্য কমেছে, রিলস-শর্টসের যুগে ৯০ মিনিট কে বসে থাকবে টিভির সামনে? ছোট ম্যাচ, বড় উত্তেজনা—এটাই হোক নতুন ফুটবল।
ফিফা, শুনছো? টি-টোয়েন্টি ফুটবল চাই। এখনই
তারানা চৌধুরী:২০১৮ সালের অক্টোবর মাস। এক শুক্রবার রাতে মামার বাসায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরেন মুনিয়া (ছদ্মনাম)। তখনো সব স্বাভাবিক। কিন্তু পরদিন সকাল থেকেই হঠাৎ প্রচণ্ড জ্বর আর মাথাব্যথা শুরু হয়। বুঝতে দের ...
রাহাদ সুমন: বরিশালের বানারীপাড়ার আমৃত্যু সংগ্রামী শতবর্ষী নারী মায়া রাণী দাস। যেন কবি জসিম উদ্দিনের কবিতার "কঙ্কাল সার" দেহের সেই আসমানীর প্রতিরূপ। শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবিকার সন্ধানে কঙ্কালসার ...
মোঃ মাহফুজুর রহমান:একটা সময় ছিল গ্রামের অনেক কৃষক সাদা কাগজে টিপসই দিয়ে ভিটেমাটি হারিয়ে পথের ফকির হয়ে যেত । আবার অনেকে ঋণ না নিয়েও ঋণের ফাঁদে পড়তো । কারণ তারা ছিল নিরক্ষর । মানুষের অজ্ঞতার সুযোগকে কাজ ...
এ এম ইমদাদুল ইসলাম:তরুণ বয়সে যে হাত লাঙল ধরেছিল, বার্ধক্যেও সেই হাতেই এখন ধরা থাকে একটি প্লাস্টিকের কার্ড। দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে জমা আছে এক কৃষকের পরিচয়, তার জমির হিসাব, প্রাপ্য ভর্তুকি এবং ভব ...
সব মন্তব্য
No Comments