নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় পাওনা টাকাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম (২১) নামে নেত্রকোনা সরকারি অনার্স প্রথম বর্ষে পড়ুয়া এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জনা যায় কাইলাটি গ্রামের আলী উসমানের ছেলে আলমগীর কবিরের সাথে অভিযুক্ত পাশ্ববর্তী এলাকার রনি,তরিকুল ও রুবেলের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব চলছিল।
এ নিয়ে শুক্রবার (১২ই সেপ্টেম্বর ২০২৪) রাত নয়টার দিকে বাড়ির পাশে নেত্রকোনা-ইশ্বরগঞ্জ রোডে একা পেয়ে অভিযুক্তরা নিহতের বড়ভাই আলমগীরকে মারধর করে।
এসময় চিৎকার শুনে নিহত জাহাঙ্গীর আলম ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করা হয়।
এতে তাকে আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
সেখানে আনুমানিক রাত চারটার দিকে মারা যায় জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ছেলেকে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছে নিহতের বাবা মা।
আত্মীয় স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠছে একাকার আকাশ।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।
এসময় তিনি সাংবাদিকদের বলেন "গত রাতে টাকা নিয়ে মারামারির ঘটনায় আহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে আমরা শুনেছি।আমি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের কাউকেই পাওয়া যায়নি এবং তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
সব মন্তব্য
No Comments