কামরুজ্জামান শাহীন,ভোলা॥ আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পোষ্য পুলিশ কর্তৃক নারায়ণগঞ্জ বিএনপি’র শান্তিপূর্ণ ৪৪ তম প্রতিষ্ঠাবাষির্কীর র্যালিতে গুলি বর্ষণে যুবদল নেতা শাওন প্রধান নিহত ও অসংখ্য নেতাকর্মী আহত করার প্রতিবাদে ভোলায় যুবদলের তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ভোলা শহরের সদর রোড প্রদক্ষিণ করে পূণরায় যুবদলের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হন।
সমাবেশে যুবদল নেতারা বলেন, নারায়ণগঞ্জ পুলিশ পরিকল্পিতভাবে বিএনপির র্যালিতে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাঙ্গিত লক্ষ্য থেকে দ‚রে সরানো যাবে না। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে। নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধান হত্যায় দোষী পুলিশ সদস্যদের বিচার দাবী করেন। এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র-সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনসহ জেলা, উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments