পঞ্চগড় প্রতিনিধি: ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ জনগনের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে পঞ্চগড়ে যৌথ বাহিনীর উদ্যোগে সড়কে বিশেষ অভিযান পরিচালনা চলছে।
সোমবার (৩১ মার্চ) বিকেলে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের সদস্যরা ট্রাফিক পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যদের নিয়ে এই অভিযান শুরু করে। ঈদকে ঘিরে অভিযানের প্রথম দিনে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহনে লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা করা হয়। প্রধান সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস,ও মোটরসাইকেল থামিয়ে চালানো হয় তল্লাশি।
এ সময় অভিযানে পঞ্চগড় ট্রাফিক পুলিশের টিএসআই মোশারফ হোসেন বলেন, যৌথ বাহিনীর উদ্যোগে এই অভিযান চলছে। অভিযানের মাধ্যমে দূর্ঘটনা এড়ানোর পাশাপাশি সবাইকে সচেতন করা হচ্ছে। সব শেষে আমরা মোটরসাইকেল আরোহীদের আটক করছি। কারণ মোটরসাইকেলে অনেকে হেলমেড ব্যবহার করেন না। একই সাথে অভার গতি নিয়ে রাস্তায় চলাচল করে থাকে।
বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের উপ অধিনায়ক লেঃ মোঃ ফরহাদ অর রশিদ বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ জনগনের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাঘাটে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সেনাবাহিনী ও পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা যেন সম্পুর্ন নিয়ন্ত্রণে রাখা যায়।। এই উদ্দেশ্য কে সামনে রেখে আমরা এই যৌথ কার্যক্রম পরিচালনা করছি। আর জনসাধারণকে একটি সুন্দর ঈদ উপহার দেওয়াটাই আমাদের মুল লক্ষ্য।'
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, ব্যাটালিয়ন আনসারের ল্যান্স নায়েক ছানোয়ার হোসেন, নুরেন্দ্র মদী ও ট্রাফিক সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments