জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের যুবলীগ নেতা হেদায়েতুল্লাহ রাসেল এর বিরুদ্ধে এই ইউনিয়নের বনগাঁও খা পাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী নাদিয়া বেগম সীমা (২৬) কে অভিযোগ শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। ৭ সেপ্টেম্বর বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটলেও স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তা ও স্বাভাবিক জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়া ওই পরিবারটি আইনি সহযোগিতা নিতে পারছে না। সীমা জানান, আমার স্বামী দীর্ঘদিন যাবত ঢাকায় চাকরী করে। এই সুযোগে ওইদিন গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টুর পুত্র হেদায়েতুল্লাহ রাসেল (৩০) আমার থাকার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে বারবার ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এসে রাসেলের হাত থেকে আমাকে উদ্ধার করে এসময় এলাকাবাসী রাসেলকে আটক করলে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান উভয়ের মধ্যে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে মিমাংশা করা হবে বলে রাসেলকে ছাড়িয়ে নিয়ে যায়। বিষয়টি আমার স্বামী তারা মিয়া জানতে পেরে পরদিন ঢাকা থেকে বাড়ী চলে আসে এবং বিচারের জন্য রাসেলের পিতা সাবেক চেয়ারম্যান মন্টুর কাছে গেলে মন্টু উল্টো আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে শেরপুরের গ্রাম বাংলা নামে একটি অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশ করে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাসেল ইতিপূর্বেও এ ধরনের কার্যকলাপ এলাকায় ঘটিয়েছে। রাসেলের পিতা মন্টু তারা মিয়াকে থানায় অভিযোগ দিতে বারন করছে। অভিযোগ দিলে আমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে, সাংবাদিক কে জানান ভুক্তভোগী নাদিয়ার স্বামী তারা মিয়া।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments