মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভেলাই বিপ্লবী সংঘ স্পোর্টিং ক্লাব ও যুব সমবায় সমিতি'র আয়োজনে সুপার সিক্স(নাইট) ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ নামে একদিনের প্রীতি শর্ট পিচের খেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি ইতোমধ্যে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা আয়োজনের পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সৃষ্টি করে বেশ সুনাম কুড়িয়েছে। একই সাথে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ এলাকার বিভিন্ন দূর্ঘটায় নিঃস্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সংগঠনটি করোনা মহামারিতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছিল সাধারণ জনগনের মাঝে। এছাড়া ২০২২ সাল হইতে প্রতিবছর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা সাফল্যের আয়োজন করে যাচ্ছে সংগঠনটি।
সেই ধারাবাহিকতা বজায় রাখতে ১৩ এপ্রিল (শনিবার) দিবাগত রাতে সংগঠনটির প্রতিটি সদস্য "মাদককে না বলি, খেলাধুলায় মগ্ন থাকি"-এই স্লোগানকে বুকে ধারন করে উক্ত শর্ট পিচের সুপার সিক্স(নাইট) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে সংগঠনটি। ৮ টি দলের অংশগ্রহণে একই রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৭ নং রাতোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি একেএম ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ৭ নং রাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু শরৎ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সইদুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদ হোসেন বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক রাতোর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান(মাষ্টার), সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল,ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী বাবর আলী, হযরত আলী প্রমুখ।
এছাড়াও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ খেলা দেখতে আসা বিভিন্ন এলাকার কয়েক শত যুবক ও মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ সংগঠনটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তাদের বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোকিত দিন উপহার দিতে এমন আয়োজন কমবেশি সবসময় হওয়া দরকার। খেলাধুলা তরুণ প্রজন্মের মিলন মেলা। যে মেলা ভাতৃত্বের বাধনে একে অপরকে আবদ্ধ করে রাখে। আমরা বেশ আনন্দিত এমন আয়োজনে।
সংগঠনটির পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি তরুন যুবক আব্দুল হালিম বাহাদুর চৌধুরী জীবনের প্রয়োজনে পেশাগত দায়িত্ব পালনের জন্য উক্ত আয়োজনে স্ব-শরীরে উপস্থিত থাকতে না পেরে খুবই কষ্ট পাচ্ছেন মর্মে ব্যথিত হৃদয়ে মোবাইলের মাধ্যমে তার বক্তব্যে বলেন-তিনি যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভেলাই বিপ্লবী সংঘ স্পোর্টিং ক্লাব ও যুব সমবায় সমিতি প্রতিষ্ঠা করেছিলেন আজ তার সেই লক্ষ্য ও উদ্দেশ্য অনেকটাই সফল। তিনি বলেন, খেলাধুলা মিশে আছে বিশ্বের প্রতিটি অঞ্চলে। যুব সমাজ আজ যে হারে মাদক ও মোবাইলের গেম গুলোর প্রতি ঝুঁকে পড়ছে তাতে যুবসমাজের পাশাপাশি পুরো দেশ তথা সমগ্র বিশ্ব ঝুঁকির মধ্যে রয়েছে। তাই এলাকার যুবসমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে বার বার তিনিসহ তাঁর প্রতিষ্ঠিত সংগঠন খেলাধুলার আয়োজন করে থাকে। তিনি আরো বলেন, ভালবাসি ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলাধুলা। ডভালবাসি এমন আয়োজনের প্রতিটি মূহুর্ত গুলোকে। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ও সহযোগিতা আমাদের সংগঠনের সকল সদস্যদের আরো অনুপ্রেরণা যোগাবে উল্লেখ করে তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, উক্ত ৮ টি দলের অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বীতায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাচোর স্পোর্টিং ক্লাব ও বাংলাগড় যুব উন্নয়ন সংঘ। ফাইনালে বাচোর স্পোর্টিং ক্লাব ২১ রানে বাংলাগড় যুব উন্নয়ন সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পরে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments