রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ঈদে মিলাদুন নবী সাঃ উর্যাপন করা হয়েছে।
শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) একটি বিশেষ মর্যাদার দিন। বাংলাদেশেও অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদর্যাপিত হয়েছে। সারা দেশের নেয়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের ব্যানারে ০৯-সেপ্টেম্বর রোববার বেলা ২ টার দিকে ধর্মপাশা উপজেলা হল রোম থেকে এক জশনে জুলুসের মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফিরে এসে উপজেলা হল রোমে এক আলোচনা সভা, মিলাদ ক্বীয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজান ধর্মপ্রাণ নবী প্রেমিকেরা অংশ গ্রহণ করেন।
আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাস্টারের সঞ্চালনায়,
বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা সামছুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, হায়দার জাহান খান পাঠান, সহ সভাপতি শাজাহান কবীর,, সাধারণ সম্পাদক ইয়ার খান রেজবি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রিফাত নূরী আল মুজাদ্দেদী, প্রচার সম্পাদক খোকন ফকির, সাংবাদিক মোবারক হোসাইন, সাংবাদিক রাজু ভূঁইয়া প্রমুখ।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments