ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদরের একটি পুকুর থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে জেলা শহরের কাচারি পুকুর থেকে নবজাতকটির মৃতদেহ উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার সামনে কাচারি পুকুর থেকে একটি নবজাতের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নবজাতকের অভিভাবকে সনাক্ত করা যাইনি। কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে পুকুরের পানিতে ফেলে দিয়ে যেতে পারে। নবজাতকটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments