সুমন আদিত্য,জেলা প্রতিনিধিঃ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে বন্যা ও বৃষ্টির পানিতে জামালপুর জেলার ১৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ তলিয়ে গিয়েছিল। বন্যার পানি নেমে গেলেও এখনো কিছু বিদ্যালয়ে পাঠদানের উপযোগী হয়নি। তবে জেলা শিক্ষা অফিস বলছে নির্ধারিত দিন থেকেই খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে পানি উন্নয়ন বোর্ড জামালপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ জানান, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৩৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার সকালে ইসলামপুর উপজেলার বন্যায় আক্রান্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত দুইদিন আগেও বুক সমান বন্যার পানি ছিল চিনাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে অতিদ্রুত পানি নেমে যাওয়ায় বিদ্যালয়ের মাঠে এখনো কাঁদা মাটি আটকা রয়েছে। এরকম অবস্থা প্রত্যকটি বিদ্যালয় প্রাঙ্গন।
চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জামালী বলেন, ‘মাঠ থেকে পানি নেমে গেলেও পানি রয়েছে বিদ্যালয়ের চতুর পাশে। আর মাঠে আটকা রয়েছে কাঁদা মাটি। তবে আগামী দুইদিন বৃষ্টি না হলে আশা করছি নির্ধারিত সময়েই খোলা থাকবে আমার এ প্রতিষ্ঠান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ‘১৯০টি প্রাথমিক বিদ্যালয় বন্যাকবলিত হলেও রোববার থেকে পানি নামতে শুরু করেছে। তবে চরাঞ্চলের কয়েকটি বিদ্যালয়ের মাঠে এখনো পানি রয়েছে। সেগুলোর বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করা হচ্ছে। আশা করছি নির্ধারিত সময়েই খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
জেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত ) শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা জানান, ‘এখন প্রায় সব বিদ্যালয়ের পানি নেমে গেছে। দেওয়ানগঞ্জের শুধু একটি বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল। পানি নেমে যাওয়ায় দু’এক দিনের মধ্যে তারা তাদের বাড়িতে ফিরতে পারবেন। আমরা শতভাগ প্রস্তুত বিদ্যালয় খোলার জন্য’।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ‘Professional Master of Population Health (MPH) Program’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ২৭ নভেম্বর ২ ...
সব মন্তব্য
No Comments