ভোলা প্রতিনিধি॥ ভোলায় ফেরি থেকে তেতুঁলিয়া নদীতে পড়ে আমিনুল ইসলাম (২৬) নামে এক লস্কর নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীতে ভোলা-বরিশাল রুটের কৃষ্ণচ‚ড়া নামের ফেরি থেকে পড়ে তিনি নিখোঁজ হন। তিনি বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার শ্যামনগর গ্রামের বাসিন্দা।
বিআইডব্লিউটিসির ঘাট ইনচার্জ মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষ্ণচূড়া নামের ফেরিটি ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশাল লাহারহাট ঘাটের দিকে যাচ্ছিল। পথে ভেদুরিয়া এলাকার তেতুলিয়া নদীতে একটি মৃত ইলিশ মাছ ভেসে উঠতে দেখে ফেরির লস্কর আমিনুল ইসলাম ওই মাছটি উঠাতে গিয়ে নদীতে পড়ে যান।
কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে। এখনো নিখোঁজ লস্কর আমিনুল ইসলাম সন্ধান পাওয়া যায়নি।
ভোলা ফায়ারসার্ভিস স্টেশন অফিসার মো. রিপন হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে ভোলায় ডুবুরির কোনো টিম না থাকায় বরিশাল থেকে ডুবুরিদের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করেছেন বলেও এ কর্মকর্তা জানিয়েছেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments