সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ওই আসর থেকে আরো ৬ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটায় দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটি পাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) তাদের গ্রেপ্তার করেন।
জামালপুর জেলা পুলিশের ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, গোপন সংবাদের খবর পেয়ে ওই রাতে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন ডিবি-২ এর একটি দল। অভিযানে ওই আসর থেকে দেওয়ানগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন সহ ৭ জনকে গ্রেপ্তার করে ডিবি সদস্যরা।
গ্রেপ্তারকৃত আকরাম হোসেন এর বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে। এছাড়াও জুয়ার আসর থেকে আব্দুল মাজেদ (৫০), কুদ্দুস মিয়া (৫৮), বিল্লাল হোসেন (৩৫), আজিজুর রহমান (৫৫), সুমন মিয়া (৪৫), চান মিয়া (৬০)।
গ্রেপ্তারের পর দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং সোমবার (২১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments