মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীতে জালনোট ও ইয়াবা-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০০টি পাঁচশত টাকার জালনোট ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত মো: জাহাঙ্গীর আলম জনি (৪৭)। সে রাজশাহী জেলার দূর্গাপুর থানার সায়বাড় পশ্চিমপাড়া এলাকার মো: আব্দুস সাত্তারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়,গতকাল ১১ সেপ্টেম্বর দুপুর দেড়টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: আবুল কালাম আজাদ,এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া থানার উপশহর ১নং সেক্টর এলাকার জাহাঙ্গীরের ভাড়াবাসায় অবৈধ জালটাকা মজুদ আছে।
উক্ত সংবাদের পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম দুপুর পৌনে ২টায় জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে গ্রেফতার করে। এরপর তার ঘর তল্লাশী করে পাঁচশত টাকার ১০০টি জালনোট ও তার দেহ তল্লাশি করে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments