স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন গজনবী রোড এলাকা থেকে একটি দেশীয় পিস্তলসহ ছিনতাইকারী মো. টিপু (২৭)কে আটক করেছে র্যাব-২। র্যাব জানিয়েছে, আটক টিপু বর্তমানে সন্ত্রাসী গ্রুপ ‘চুয়া সেলিম’-এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে।
র্যাব-২ সূত্রে জানা যায়, আদাবর, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় সন্ত্রাসী, ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদক কারবারি নিয়ন্ত্রণে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং ও কুখ্যাত ছিনতাইকারী গ্রুপের মূল হোতাসহ অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল, ৫ জুলাই ২০২৬ রাতে র্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন গজনবী রোড এলাকায় মো. টিপুসহ কতিপয় ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে মো. টিপুকে একটি দেশীয় তৈরি পিস্তলসহ আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। মামলা নং-২৭, তারিখ: ০৬/০৭/২০২৬, ধারা: The Arms Act, 1878 এর ১৯(অ)।
র্যাব জানায়, আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের (সংসদ সদস্য ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উ ...
সব মন্তব্য
No Comments