সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বিশিষ্ট ভাষা ও মুক্তিসংগ্রামী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একনিষ্ঠ সহচর কয়েস উদ্দিন সরকারের ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহিদ হারুন সড়কে প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে এবং প্রেসক্লাব জামালপুরের সাধারন সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাযযাদ আনসারী।
এছাড়া স্মরণসভায় আলোচক ছিলেন, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের যুগ্ম-সাধারন সম্পাদক ও দৈনিক সবুজ বাংলার সাংবাদিক সুমন মাহমুদ, সদস্য আরজু আহম্মেদ, সংগীতশিল্পী মাহাবুব আলম রতন প্রমূখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, গত বছর এই দিনে জামালপুরের সর্বশেষ ভাষা সংগ্রামী কয়েস উদ্দিনকে আমরা হারিয়েছি। তিনি আমাদের জামালপুরবাসীর জন্য একটি বাতিঘর এবং কালের সাক্ষী ছিলেন। আমরা হারিয়েছি একজন মানবিক এবং কল্যাণকর মানুষকে। তার স্মরণে বক্তারা শহরের গেইটপাড় স্টেশন রোড যেখানে সে বসবাস করতেন সেই সড়কটির নাম কয়েস উদ্দিন সড়ক, থাকার ঘরটি স্মৃতি সংসদ ও শহরের দয়াময়ী মোড়ে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে একটি স্মৃতি স্তম্ভ দ্রুত সময়ে মধ্যে করার প্রস্তাব রাখেন।
উল্লেখ্য, কয়েস উদ্দিন ১৯২৭ সালে জামালপুর পৌরসভাস্থ বেলটিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। আজীবন মাওলানা আব্দুল হামিদ ভাসানীর ঘনিষ্ট সহচর এই মানুষটি বৃটিশ বিরোধী আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুব কাছ থেকে দেখেছেন। ১৯৫২ সালে জামালপুর শহরে ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। ৬৯ এর গণঅভ্যুত্থানে আয়ূব বিরোধী আন্দোলনে জেল-হাজতে অমানবিক নির্যাতনের শিকার হন। ৭১ এর মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে তার বিশেষ ভূমিকা ছিল। এছাড়া ৭৫ পরবর্তী এবং ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে মাইক হাতে কখনও খালি গলায় প্রতিবাদী গান গাইতে দেখা গেছে। ২০২৩ সালের ২৬ আগস্ট ৯৬ বছর বয়সে নিজ বাড়ী বেলটিয়াতে বার্ধক্যজনিত করনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্মরণসভা শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আবু বক্কর খোকন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments