রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অস্টম শ্রেণি) অভাবনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীরা। ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি লাভ করেছে। যারমধ্যে ৫৬ জন ট্যালেন্টপুলে স্থান অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
সবমিলিয়ে বৃত্তি প্রাপ্তির হার দাঁড়িয়েছে প্রায় ৯৮ শতাংশ। যা জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত। এ অসাধারণ সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামকে। তাঁর দক্ষ নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
প্রধানশিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য নেওয়া হয় বিশেষ প্রস্তুতি কর্মসূচি, নিয়মিত মডেল টেস্ট, নিবিড় মনিটরিং ব্যবস্থা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধু পাঠদান নয়; শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে এ নজিরবিহীন সাফল্য।
প্রধানশিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, এ অর্জন আল্লাহর অশেষ রহমত। আমাদের শিক্ষকবৃন্দের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের মূলভিত্তি। ভবিষ্যতেও আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments