ভোলা প্রতিনিধি॥ ভোলার ইলিশায় ২ কেজি গাঁজা ও ৯ পিচ ইয়াবাসহ নুর জামাল (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ৪ নং ওয়ার্ডের তালতলা লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।
আটকৃত নুর জামাল বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাম কেশব এলাকার শাহে আলমের ছেলে। পুলিশ জানিয়েছেন নুর জামাল একজন মাদক কারবারী।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আযম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ৪ নং ওয়ার্ডের তালতলা লঞ্চঘাটের পল্টনের উপর থেকে নুর জামাল নামের এক যুবককে ২ কেজি গাজাঁ ৯ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments