আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-৩ পীরগঞ্জ ও রানীশংকৈল আসনে ১২৮ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দীন (লাঙ্গল মার্কা) নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আসনটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী হাফিজ উদ্দীন ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) একতারা প্রতীকে ৫০ হাজার ৩০৯ ভোট পেয়েছেন এবং ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ১১ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন।
এছাড়াও আরো ৩ জন প্রার্থী জাকের পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক এমদাদুল হক গোলাপ ফুল প্রতীক, সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীক, সাফি আল আসাদ আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ঠাকুরগাঁও-৩ এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি এবং ৮০৮ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments