আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে ২৯ আগস্ট সোমবার ভোর রাতে স্ত্রী পারভীন বেগম (৩২) কে জবাই করে হত্যার পর পাষন্ড স্বামী মো. শফিকুল ইসলাম (৩৮) কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।
সদর থানার পুলিশ নিহত পারভীন বেগমের লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং পাষন্ড স্বামী শফিকুল ইসলামকে পুলিশ হেফাজতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার বয়ড়া পরানপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে পারভীন বেগমের সাথে একই ইউনিয়নের হাওড়া আমতলা গ্রামের জনৈক মন মিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলামের সাথে ১০ বছর পূর্বে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়।তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে,মেয়ে সুমি (১০) ও ছেলে পারভেজ (৭)এদিকে গত কয়েক মাস ধরে স্ত্রী পারভীন বেগম ও স্বামী শফিকুল ইসলামের মধ্যে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী পারভীন বেগম দুই মাস পূর্বে স্বামীর বাড়ি হাওড়া আমতলা গ্রাম থেকে বয়ড়া পরানপুর পিত্রালয়ে চলে আসেন। পরে পৌরসভার নাগপাড়া মহল্লার আল বারাকা প্রাইভেট হাসপাতালে আয়া পদে চাকুরি নেয়। রোববার রাতে শফিকুল ইসলাম শ্বশুর বাড়িতে আসে এবং রাতের খাবার শেষে তারা স্বামী স্ত্রী শুয়ে পড়েন। সোমবার ভোররাতে কোন এক সময় ঘুমন্ত পারভীন বেগমকে পাষন্ড স্বামী শফিকুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে (জবাই) করে হত্যা শেষে সে নিজে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।
এদিকে সোমবার সকালে শাশুড়ি জামেলা বেগম তার মেয়ে পারভীন বেগম এবং জামাই শফিকুল ইসলামের কোন সারা শব্দ না পেয়ে ঘরে উকি দিয়ে দেখতে পান তার মেয়ে পারভীন বেগম জবাই করা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে এবং শফিকুল ইসলামের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এ অবস্থায় সে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়।
পরে শেরপুর সদর থানায় খবর দেয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল গিয়ে পারভীন বেগমের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে এবং শফিকুল ইসলামকে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল হত্যাকান্ডের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments