ডেস্ক রিপোর্ট: রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্হা কেনা নিয়ে ভারতকে আবার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রুশ প্রশাসনের কাছ থেকে এস-৪০০ নামে ঐ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। যাতে প্রথম থেকেই আপত্তি রয়েছে আমেরিকার। বাইডেন প্রশাসনের আপত্তি থাকলেও নয়াদিল্লি বিষয়টি নিয়ে পিছু হটতে চায়নি।
শুক্রবার হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলনে আমেরিকান পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইসকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এর প্রতিক্রিয়ায় নেড প্রাইস বলেছেন, রাশিয়া আসলে এভাবে গোটা এলাকার স্হিতিশীলতা নষ্ট করছে।
এর পরেই প্রাইস বলেন, তারা আপাতত ভারতের ওপরে ‘কাটসা’ (কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভারসারিজ থ্র‚ স্যাংশনস অ্যাক্ট) নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছেন না। তবে প্রয়োজনে ভারতের ওপরে এই নিষেধাজ্ঞা চাপানো হলেও হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রাইস। তিনি বলেছেন, শুধু ভারতই নয়, আমরা বিশ্বের প্রতিটি দেশকেই বলছি, রাশিয়ার থেকে সমরাস্ত্র কেনা থেকে বিরত থাকুন। যাতে বড় নিষেধাজ্ঞা এড়ানো যায়।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments