মাহমুদুর রহমান , ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর অনেকটাই আটঘাট বেঁধে ভোটের মাঠে নেমেছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ক্ষমতাশীন দল আওয়ামীলীগ ও অন্যান্য প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায় করতে ইতিমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। রমজান মাস শুরু হতেই এসব প্রার্থীরা বিভিন্ন সমাজিক সংগঠন ও পারিবারিক ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
সর্বপোরী ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের স্টল গুলোতে সম্ভাব্য প্রার্থীদের প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে। ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে অন্তত একডজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন।
তরুণ রাজনীতিবীদ মোখলেছুর রহমান সুমন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বাবার রাজনৈতিক কর্মযজ্ঞ তাকে রাজনীতিতে অনুপ্রেরণা যুগিয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি মানুষের বিপদে-আপদে পাশে থেকে সবসময় নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন। সমাজের কল্যাণমূলক কাজ থেকে শুরু করে দুস্থ, অসহায়, গরিব ও অসুস্থ মানুষের পাশে দাড়িঁয়ে তিনি সমাজে বিশেষ অবদান রেখেছেন। বিশেষ করে করোনাকালে অসহায় দুস্থ মানুষের ভরসাস্থল ছিলেন তিনি। এমন কর্মতৎপরতা অল্পসময়েই তিনি উপজেলাবাসীর কাছে প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, তিনি সাধারণ ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্য¯Í সময় পার করছেন। তিনি বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও মসজিদ-মন্দিরে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে এখন পর্যন্ত যারা প্রতিদদ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে তার মধ্যে জনপ্রিয়তায় ও প্রচার-প্রচারণায় শীর্ষে রয়েছেন মোখলেছুর রহমান (সুমন)।
ভাঙ্গা উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান সুমন বলেন, নেতৃত্ব একটি স্বাভাবিক মৌলিক প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণের ইচ্ছা, অভিলাস, আকাঙ্খা প্রতিফলিত হয়, সমাজের চিত্র পাল্টানো যায়। নেতৃত্বে সততা, দক্ষতা ও সাহসিকতা খুব বেশি প্রয়োজন। তা না হলে টেকসই সমাজ গড়া সম্ভব নয়। ভাঙ্গা উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। আমি নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রা¯Íাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্ব¯Íরে মানুষের উন্নয়নের জন্য নিজের অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
তিনি আরো বলেন, আমি জনগনের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি, জনগনও আমাকে নিজেদের সন্তান ও ভাইর মতো আপন করে নিয়েছেন। ভোটাররা আমার ডাকে সাড়া দিচ্ছেন। অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআলøাহ বিজয়ী হবো। আমি যেহেতু আওমীলীগের কর্মী, আমার নেতা কাজী জাফর উলøাহ ও ফরিদপুর জেলা ও ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ আমাকে সমর্থন দিয়েছেন তাই অবশ্যই আমি নির্বাচন করব ইনশআলøাহ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments