স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাটা। এবার এলেন একটু অন্যরকমভাবে।
আজ ১১ জুলাই এই নায়িকার জন্মদিন। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চমকপ্রদ আইডিয়া ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। মূল ফটক থেকে স্টুডিও পর্যন্ত পূর্ণিমার প্রায় তিন দশকের নানা ভঙ্গিমার ছবির কাটআউট দিয়ে সাজানো হয় চ্যানেল আই করিডোর। বিছানো হয় লাল গালিচা। লাল গালিচায় হেঁটে এইসব কাটআউট দেখতে দেখতে তিনি যখন স্টুডিওতে পৌঁছান তখন তার জন্য অপেক্ষা করছিল চমক। স্টুডিওতে অপেক্ষা করছিলেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোনাল।
তাকে স্বাগত জানিয়ে আলোচনা অনুষ্ঠানে অংশ নিলেন এই দুই তারকা।
পূর্ণিমার কাছে কোনালের অনেক প্রশ্ন। অভিনয়ের শুরু, সেরা চলচ্চিত্র, প্রিয় গান, প্রিয় নায়ক, প্রিয় খাবার এবং যে কথা কখনও বলা হয়নি পূর্ণিমার সে কথাও উঠে এলো আলাপচারিতায়।
‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানে পূর্ণিমা খোলামেলা বললেন অনেক কথাই। অনুষ্ঠান ধারণ পর্ব শেষে পূর্ণিমার জন্য অপেক্ষা করছিল জন্মদিনের চমক। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে সঙ্গে নিয়ে কেক কাটতে গেলেন পূর্ণিমা। এই কেক কাটার মধ্যেই যে বাড়তি চমক অপেক্ষা করছিল তখনও বুঝতে পারেনি কেউ। ছুরি দিয়ে কেক-এর নরম অংশ কাটতেই কেকের মধ্যে একটি শক্ত কিছু অনুভূত হলো। খোঁচা দিয়ে তুলতেই বেরিয়ে এলো একটি বাক্স। বাক্সের ভেতরে কি? সেটা কি দামি কোনো ঘড়ি নাকি হীরের কোনো অলংকার? রহস্যটা এখানে রেখে দেয়া হলো...
রহস্য যাই থাকুক জন্মদিনে উপহার পেয়ে দারুণ খুশি পূর্ণিমা। স্মরণীয় হয়ে থাকলো তার এই দিনটি। ইফতেখার মুনিম-এর প্রযোজনায় ‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচারিত হয় আজ (১১ জুলাই) দুপুর ১২:০৫ মিনিটে।
ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী টি ডব্লিউ সৈনিক। বাংলা সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সৃজনশীল কর্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক মাস ধরে একের পর এক রহস্ ...
স্টাফ রিপোর্টার: চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে (৫৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।রোববার ( ...
স্টাফ রিপোর্টার: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আসা রিজভী আহমেদ ওরফে ফরহাদের বিভিন্ন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন চিত্রনায়িকা শাবনূর। নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে ত ...
সব মন্তব্য
No Comments