ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে বিআরটিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি। সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়স্থ বিআরটিএ অফিসের সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করে।
বিক্ষোভকারীরা জানায়, জেলায় প্রায় ১০ হাজার সিএনজি অটো রিক্সা চলাচল করছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সব সিএনজি চালিত অটোরিক্সা সড়কে চলাচল করছে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হলেও ২১শ সিএনজির লাইসেন্স প্রদানের পর তা আকষ্মিক ভাবে তা বন্ধ করে দেয়া হয় । দীর্ঘ প্রায় ১০মাস অতিবাহিত হলেও তা বা¯Íবায়িত না হওয়ায় সিএনজি চালকরা সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছে। তারা এক সপ্তাহের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনকৃত বাহনের রেজিস্ট্রেশন প্রদানের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন।
এ বিষয়ে জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সহকারি পরিচালক মোঃ আবু আশরাফ সিদ্দিকী জানান, রেজিস্টেশন কার্যক্রম শুরু হওয়ার পর দালাল ও মালিক সমিতির একটি চক্র মালিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠায় এই কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত রাখা হয়। অচিরেই সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments