ডেস্ক রিপোর্ট: রেকর্ড ব্যবধানে হংকংকে হারিয়ে এশিয়ার কাপ ১৫তম আসরের সুপার ফোরে উঠলো পাকিস্তান।
শুক্রবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তান ১৫৫ রানে হারিয়েছে হংকংকে। রান বিবেচনায় নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে হংকং। ব্যাট হাতে নেমে তৃতীয় ওভারেই ৯ রান করা অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান।
শুরুতে অধিনায়ককে হারালেও দ্বিতীয় উইকেটে ৮১ বলে ১১৬ রান যোগ করেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন। ৪২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরি তুলেন রিজওয়ান। আর ৩৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরিতে পা রাখেন জামান।
৪১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করে আউট হন জামান। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন রিজওয়ান।
১৬তম ওভারের প্রথম বলে জামানের বিদায়ের পর হংকংয়ের বোলারদের উপর ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন রিজওয়ান-খুশদিল শাহ।
তৃতীয় উইকেটে ২৩ বলে অবিচ্ছিন্ন ৬৪ রান যোগ করেন খুশদির-রিজওয়ান। ইনিংসের শেষ ওভারে চারটি ছক্কা মারেন খুশদিল। এতে ২০ ওভারে ২ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৫টি ছক্কায় ১৫ বলে অপরাজিত ৩৫ রান করেন খুশদিল। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে অপরাজিত ৭৮ রান করেন রিজওয়ান। পাকিস্তানের পতন হওয়া ২ উইকেট নিয়েছেন হংকংয়ের অফ-স্পিনার এহসান খান।
১৯৪ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে হংকং। পাকিস্তানের বোলাররা এতটাই বিধ্বংসী ছিলেন যে, ১০ দশমিক ৪ ওভারে মাত্র ৩৮ রানে অলআউট হয় হংকং। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটি সর্বনি¤œ রান হংকংয়ের।
হংকংয়ের কোন ব্যাটারই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। তবে মি. এক্সট্রা ঠিকই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। হংকংয়ের ইনিংসে সর্বোচ্চ ১০ রান আসে মি. এক্সট্রা থেকে। আর ব্যাটারদের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেন ওপেনার অধিনায়ক নিজাকাত খান।
বল হাতে পাকিস্তানের শাদাব খান ৪টি, মোহাম্মদ নাওয়াজ ৩টি, নাসিম শাহ ২টি ও শাহনাওয়াজ দাহানি ১টি উইকেট নেন।
আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপের সুপার ফোর। প্রথম দিনই মাঠে নামছে শ্রীলংকা ও আফগানিস্তান। এই দু’দল আসরের উদ্বোধনী ম্যাচেও খেলেছিলো। ঐ ম্যাচে আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছিলো শ্রীলংকাকে।
বিশেষ প্রতিনিধি, লন্ডন: ২০২৬ ব্যালন ডি’অর যে হ্যারি কেইন জিততে যাচ্ছেন, এটা ছিল অনেকটাই অনুমিত। লন্ডনের প্যালাডিয়ামে সোমবার রাতে সেই অনুমান ভুল প্রমাণিত হয়নি। ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
সব মন্তব্য
No Comments