রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে বেপরোয়া বাসের চাঁপায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেয়ামুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল জেলা উত্তর শাখার সদস্য ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের ছেলে।
উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের বাসিন্দা সাংবাদিক সৈয়দ নকিবুল হক বিলাপ করে বলেন, কর্মের সুবাধে দীর্ঘদিন থেকে তার বড় ছেলে নেয়ামুল ঢাকার সাভার এলাকার একটি কোম্পানিতে চাকরি করে আসছিলো। প্রতিদিনের ন্যায় শনিবার (২৫ জুলাই) সকালে নিজের মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে যানজটের কারণে আটকে গেলে বেপরোয়াগতির একটি যান পেছন থেকে মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে সে (নেয়ামুল) গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা নেয়ামুলকে মৃত বলে ঘোষনা করেন। তবে সঠিক কোন এলাকায় দূর্ঘটনা ঘটেছে তিনি তা জানাতে পারেননি।
অপরদিকে সাংবাদিক পুত্রের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। পাশাপাশি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বড় ছেলে সৈয়দ নেয়ামুল হকের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ'র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহসভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments