মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ রেল স্টেশনের অদূরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘন্টা পর রাজশাহীর সাথে সারাদেশে ট্রেন যোগাযোগ চালু হয়েছে। আজ(১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ৭টায় রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
তবে লাইনচ্যুত হওয়া বাংলাবান্ধা একপ্রেস ট্রেনের বগিটি ২ নম্বর লাইন থেকে সরাতে মঙ্গলবার সকাল ১০ টা পর্ন্ত সময় লাগে। যার কারণে ওই লাইন দিয়ে সকাল ৬ টা ২০ মিনিটের চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারেনি। লাইন ক্লিয়ার হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে এটি চিলাহাটির উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাবান্দা ট্রেনটি রাত ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের উপরে উঠে যায়। ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।
এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারীরা এসে সারারাত ধরে কাজ করে। তবে রাতভর বৃষ্টির কারণে সকাল ১০ টার পর ২ নম্বর লাইন ক্লিয়ার করে উদ্ধারকারী দল। এজন্য ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সরদহ রেল স্টেশনের পাশে অবস্থান সকাল ১০টা পর্ন্ত দুর্ঘটনা কবলিত ট্রেনটির পাশেই অবস্থান করছিল। লাইন ক্লিয়ার হলে সকাল ৬টা ২০ মিনিটের চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। শুধ তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সোয়া ৪টা ঘণ্টা দেরিতে ছাড়ে। বাকি বিভিন্ন রুটের ট্রেন যথাসময়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের এই শীর্ষ কর্মকর্তা।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments