সাভার (ঢাকা) সংবাদদাতা: ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে নারী পোশাক শ্রমিক মোছা. রোকসানা আক্তার (২৫)-কে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।
গতকাল রোববার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোস্তফা কামাল পোশাক শ্রমিক নিহতের বিষয়ে নিশ্চিত করেন। তবে ঘটনার পর থেকে স্বামী বাবুল আক্তার পলাতক রয়েছে। প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তারা দুজনে টংগাবাড়ি কালাম মাদবরের বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ সূত্র জানান, আশুলিয়ার টংগাবাড়ি টংগাবাড়ি কালাম মাদবরের বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন বাসা ভাড়া করে থাকতো। সকালে রুমের ভিতর আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে কক্ষের ভিতর পোশাক শ্রমিক রোকসানার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যার পর কাপড় দিয়ে পেঁচিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তার স্বামী। আশেপাশের মানুষ আগুন নিভিয়ে পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে হত্যার পর আলামত নষ্ট করার জন্য আগুনে পুড়িয়ে দেয়ার চেষ্টা ছিল। গলায় ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন দেখা গেছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments