ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। এতথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি'র অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, চলতি বছরে অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন প্রিন্স।
ইউনুস বলেন, পারিবারিক কারণে পদত্যাগ করেছেন প্রিন্স।আজ আমরা কয়েক মিনিট আগে ইমেইলে তার পদত্যাগপত্র পেয়েছি। তার সিদ্ধান্তের জন্য পারিবারিক কারণ উল্লেখ করেছেন তিনি।
২০২১ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরের সময় জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান প্রিন্স এবং এখনও তার চুক্তির নয় মাস বাকী আছে।
বিশেষ প্রতিনিধি, লন্ডন: ২০২৬ ব্যালন ডি’অর যে হ্যারি কেইন জিততে যাচ্ছেন, এটা ছিল অনেকটাই অনুমিত। লন্ডনের প্যালাডিয়ামে সোমবার রাতে সেই অনুমান ভুল প্রমাণিত হয়নি। ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
সব মন্তব্য
No Comments