ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে বৃষ্টির সময় উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিজ বাড়িতে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝি বাড়ীর ওবাদুল কালুর ছেলে। নিহত রাজ্জাক কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন।
স্থানীয় স‚ত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দিকে আব্দুর রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে সুপারি টাক দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি সঙ্গে বজ্রপাত হলে তিনি বাগানে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও বিসতারীত জানা যায়নি।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments