বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুধু অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্স-এর শিক্ষার্থীরা টিকা গ্রহণের সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র দেখিয়ে সকাল ৮টা থেকে হলে উঠতে শুরু করেছে। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন অনুসরণ করে শিক্ষার্থীরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নিজ নিজ হলে উঠেছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান হল প্রশাসনের সুন্দর আয়োজনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হলে বরণ করে নেয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হলে উঠছে। এই উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে ক্যাম্পাসে অস্থায়ী ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে যেসকল শিক্ষার্থী এখনও টিকা গ্রহণ করতে পারেনি তারা অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র গ্রহণের মাধ্যমে টিকা নিতে পারবে। শতভাগ টিকার আওতায় এনে অতিদ্রুত সকল বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানো এবং সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে। করোনা ভাইরাস মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিয়মকানুন মেনে হলে অবস্থান করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবা জানান।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ‘Professional Master of Population Health (MPH) Program’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ২৭ নভেম্বর ২ ...
সব মন্তব্য
No Comments