স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ড ভ্যানের চাপায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদ (২৩) নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. লিমন খান (২৬)। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলা মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার আকস্মিক প্রতিবন্ধকতায় তিনি রাস্তায় পড়ে যান। পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে তার মাথার ওপর দিয়ে বাম চাকা তুলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদের অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক চালক ও ভ্যানটি শনাক্ত করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ তিন কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ...
মহসিন মিয়া লিটন, বরিশাল অফিস : বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।নিহত কাওসার হাওল ...
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরে মদিনা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আবু ইউসুফকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উত ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা।শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশের একাধিক সূত ...
সব মন্তব্য
No Comments