মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ জীর্ণতা পিছনে ফেলে সমৃদ্ধির আহবান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে বরণ করা হলো বাংলা নববর্ষ। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয় নতুন বঙ্গাব্দ ১৪৩২ কে। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন আয়োজকরা। সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা পার্ক(বালুর মাঠ) থেকে ব্যানার ফেষ্টুন নানা প্রকার উপকরন হাতে নিয়ে আনন্দ উৎসবে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা পার্ক মাঠে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান। এছাড়াও শোভাযাত্রায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে অংশ নেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করে সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে। পরে পৌর শহর প্রদক্ষিন শেষে স্থানীয় পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি আয়োজিত বৈশাখী শোভাযাত্রার নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ন- আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপি আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল উত্তর জেলা মহিলা দল আহবায়ক চৌধূরী শরিফা নাসরিন, উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। আগত নেতাকর্মীদের জন্য ছিলো আপ্যায়নের ব্যবস্থা। বাংলা নববর্ষের ঐতিহ্য পান্তা ভাত, আলু ভর্তা ও নানা ধরনের মৌসুমি ফল।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments