স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মায়ামি স্টেডিয়ামে রীতিমতো রূপকথা লিখছে কাবো ভার্দে। লিওনেল মেসির ২০তম বিশ্বকাপ গোলের রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দুইবারই সমতায় ফিরেছে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে স্কোরলাইন ২-২।
ম্যাচের শুরুটা হয়েছিল মেসিময়। ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের থ্রু বল ধরে গোলকিপার ভোজিনহার মাথার ওপর দিয়ে বল জালে জড়ান মেসি। বিশ্বকাপে এটি তার ২০তম গোল, চলতি আসরে সপ্তম। এই গোলে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কাবো ভার্দে। ৫৯ মিনিটে রায়ান মেন্ডেসের অ্যাসিস্ট থেকে ডেরয় দুয়ার্তে গোল করে ১-১ সমতা আনেন। এরপর স্কালোনি হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেস, লেয়ান্দ্রো পারেদেসদের নামিয়েও কাঙ্ক্ষিত জয় পাননি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ গোলেই।
অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। ৯২ মিনিটে কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ফ্লিকে বল পেয়ে যান লিসান্দ্রো মার্তিনেজ। বাঁ পায়ের জোরালো শটে ভোজিনহাকে পরাস্ত করে ২-১ করেন তিনি। মায়ামির গ্যালারি তখন উৎসবে মেতেছে, আর্জেন্টাইন সাংবাদিকরা ‘ভামোস’ চিৎকারে ফিফা মিডিয়া অফিসারের সতর্কবার্তাও পেয়েছেন।
কিন্তু নাটকের তখনও বাকি। ১০২ মিনিটে বদলি নামা ইয়ানিক সেমেদোর বাড়ানো বল ধরে বক্সের ভেতর থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ২-২ করেন সিডনি লোপেস কাব্রাল। গোটা মায়ামি স্টেডিয়াম স্তব্ধ। ৫ লাখ জনসংখ্যার দেশটির খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়েন।
গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখানো কাবো ভার্দে আজও প্রমাণ করল, তারা ‘ডেভিড বনাম গলিয়াথ’ লড়াইয়ে ছেড়ে কথা বলবে না। গোলকিপার ভোজিনহা মেসির চারটি ফ্রি-কিকসহ মোট সাতটি সেভ করে দলকে ম্যাচে রেখেছেন।
অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট শেষে খেলা ২-২ সমতায়। এখন চলছে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়। ৩০ মিনিটেও নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এ এক অগ্নিপরীক্ষা, আর কাবো ভার্দের সামনে ইতিহাস গড়ার হাতছানি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments