আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে বজ্রপাতে সুভাষ ঘাগড়া(৫৫) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক মৃত খাইশা সাংমার ছেলে। ১২ অক্টোবর বুধবার সকাল ৯ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।নিহতের পরিবার সুত্রে জানা গেছে,মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিকে উপেক্ষা করে সুভাষ ঘাগড়া গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বজ্রপাতে সে মারাক্তক ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যৃবরণ করেন। নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃতবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত সুভাষ ঘাগড়া ১ ছেলে ও ১ মেয়ের জনক সুভাষ ঘাগড়ার মৃত্যেুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments