কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পর্যটন কেন্দ্র কুয়াকাটা এসেছেন তিন জন রোভারের সদস্য। সোমবার রাতে কুয়াকাটার খানাবাদ ডিগ্রি কলেজে এসে শেষ করেন তাদের পরিভ্রমণ।এর পর তারা বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখেন। পরিভ্রমণে অংশগ্রহনকারিরা হলেন-গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার সাহা, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ সম্মান দ্বিতীয় বর্ষের মো.অমিত হাসান এবং সম্মান প্রথম বর্ষের কে এম মাসরাফি। “প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই এক সাথে, মাদক পরিহার করি, সুস্থ জীবন গড়ি, ট্রাফিক আইন মানব, নিরাপদ সড়ক গড়ব”-এসব স্লোগানকে সামনে রেখে তারা গত বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকালে গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু করেন।
পরিভ্রমণের দলনেতা অনিক কুমার সাহা বলেন, সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করেছিলাম। পায়ে হেঁটে দেড়শত কিলোমিটার পরিভ্রমন শেষ করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, পাশাপাশি সাধারণ মানুষদের মাঝে আমাদের সচেতনতা বার্তা পৌঁছাতেই এই পরিভ্রমণ। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট নাগরিক। কিন্তু বর্তমান যুবসমাজ নেশাসহ নানা অপরাধে জড়িয়ে গেছে। নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দক্ষ জনবল তৈরিতে স্কাউট তথা রোভারিংয়ের বিকল্প নেই।
কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজেরে অধ্যক্ষ সি.এম.সাইফুর রহমান খান জানান, দীর্ঘ পথ পায়ে হেঁটে এই তিন স্কাউট সদস্য আমাদের কলেজে পৌছে তাদের পরিভ্রমন শেষ করে মঙ্গলবার শেষ বিকালে তারা গন্তব্যে ফিরেছেন। তবে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড একজন স্কাউট সদস্যর জীবনে বড় একটি অর্জন। দোয়া করি এই পরিভ্রমনে আসা তিনটি ছেলেই যাতে এই অর্জনটা নিতে পারে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments