আহাছানুল মতিন নান্নু, প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর): বোচাগঞ্জে থানা ২৪৫ শ্রম কল্যাণ শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও শ্রমিক নেতা মমিনুল ইসলাম (মমিন)। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মানিকুল ইসলাম মানিক।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, রেজিস্ট্রেশন নং-২৪৫-এর সাবেক সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এছাড়াও সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মো. আনোয়ারুল ইসলাম বটগাছ মার্কায় সমর্থন প্রত্যাশা করেন। এ সময় বোচাগঞ্জ থানার অধীনস্থ ৬টি শাখার শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments