স্টাফ রিপোর্টার : মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে খেলাধূলার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। এ সময় তিনি আরও বলেন, মানুষ যখন বড় হতে থাকে তখন তার চার পরিবেশ তার ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। বর্তমানে আমাদের চারপাশ মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ নানা অপরাধ ও প্রতিবন্ধকতায় ছেয়ে গেছে। তাই এসব অপরাধ প্রতিরোধে খেলাধূলার কোন বিকল্প নেই। শুক্রবার সন্ধার পরে ৬৮ নং ওয়ার্ডের মধ্য হাজীনগর এলাকায় সামাজিক সংগঠন কুঁড়েঘর আয়োজিত ‘দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেছেন ঐতিহ্যবাহী স্থানীয় হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাবেদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হুমায়ুন কবির। কুড়েঁঘর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় এতে উদ্ধোধক ছিলেন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, প্রধান আলোচক ছিলেন স্থানীয় সমাজসেবক মাওলানা শাহাদাৎ হোসেন ও প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ। সার্বিক সহযোগীতায় ছিলেন সামাজিক সংগঠন ভাইবন্ধু, ফেড ওয়েলফেয়ার, কিংস ক্লাব, রেইনবো, সুলতান ফুডল্যান্ড ও মেডি ফার্মা।
অনুষ্ঠান পরিচালনায় কাজ করেছেন সিফাত, শরিফ, রুবেল, জুবায়ের, সৌরভ, সাকিব, সাইদ, আলী, ইমন,বিন. মাসুদ, মো. মাসুদ, রাব্বি, সাইফুল, সিয়াম, অনয়, আহাদ, জুয়েল ও মাহিন প্রমূখ।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
সব মন্তব্য
No Comments