স্টাফ রিপোর্টার: মানসিক স্বাস্থ্যসেবায় পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর ঢাকা আহছানিয়া মিশনের অডিটোরিয়ামে ঢাকা আহছানিয়া মিশন (স্বাস্থ্য সেক্টর) ও আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২২ জন মনোচিকিৎসক, মনোসামাজিক পরামর্শদাতা এবং মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ক্লিনিক্যাল মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহির উদ্দিন। তিনি মানসিক স্বাস্থ্যসেবায় গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে মনোসংযোগের চর্চা, মানসিক সংকট মোকাবিলার কৌশল, আবেগ নিয়ন্ত্রণ, আত্মপ্রশান্তির পদ্ধতি এবং ব্যক্তি-সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দক্ষতা নিয়ে হাতে-কলমে অনুশীলন করানো হয়। পাশাপাশি বাস্তব ঘটনার বিশ্লেষণ, দলীয় আলোচনা এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত সক্ষমতা আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। এ বাস্তবতায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীরা আধুনিক, কার্যকর এবং গবেষণাভিত্তিক সেবা প্রদানে আরও সক্ষম হয়ে উঠবেন।
তারা আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সেবাগ্রহীতাদের জন্য মানসম্মত ও মানবিক মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের পেশাগত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের পরবর্তীতে সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
তারানা চৌধুরী:২০১৮ সালের অক্টোবর মাস। এক শুক্রবার রাতে মামার বাসায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরেন মুনিয়া (ছদ্মনাম)। তখনো সব স্বাভাবিক। কিন্তু পরদিন সকাল থেকেই হঠাৎ প্রচণ্ড জ্বর আর মাথাব্যথা শুরু হয়। বুঝতে দের ...
রাহাদ সুমন: বরিশালের বানারীপাড়ার আমৃত্যু সংগ্রামী শতবর্ষী নারী মায়া রাণী দাস। যেন কবি জসিম উদ্দিনের কবিতার "কঙ্কাল সার" দেহের সেই আসমানীর প্রতিরূপ। শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবিকার সন্ধানে কঙ্কালসার ...
মোঃ মাহফুজুর রহমান:একটা সময় ছিল গ্রামের অনেক কৃষক সাদা কাগজে টিপসই দিয়ে ভিটেমাটি হারিয়ে পথের ফকির হয়ে যেত । আবার অনেকে ঋণ না নিয়েও ঋণের ফাঁদে পড়তো । কারণ তারা ছিল নিরক্ষর । মানুষের অজ্ঞতার সুযোগকে কাজ ...
এ এম ইমদাদুল ইসলাম:তরুণ বয়সে যে হাত লাঙল ধরেছিল, বার্ধক্যেও সেই হাতেই এখন ধরা থাকে একটি প্লাস্টিকের কার্ড। দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে জমা আছে এক কৃষকের পরিচয়, তার জমির হিসাব, প্রাপ্য ভর্তুকি এবং ভব ...
সব মন্তব্য
No Comments